1 Answers
তৃণার আচরণে যেসব পরিবর্তন আনা উচিত বলে আমি মনে করি-
> তৃণাকে প্রথমে নিজের সম্পর্কে সচেতন হতে হবে, অর্থাৎ নিজেকে জানতে হবে। নিজের আচার-ব্যবহার, শক্তি-সীমাবদ্ধতা, দোষ-গুণ সম্পর্কে সচেতন হলে তার মধ্যে পরিবর্তন আসবে।
> নিজেকে জানার জন্য তৃণার প্রয়োজন ঈশ্বরের প্রার্থনা ও ধ্যান করা। কারণ ঈশ্বর আমাদের সবচেয়ে ভালো জানেন। প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে তৃণার অলসতা দূর হবে, সে অন্যের প্রতি মনোযোগী হবে এবং নিজের সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন হবে।
> শিক্ষা মানুষের আচরণ বদলে দেয়। তাই নিজেকে পরিবর্তন করতে হলে তৃণার ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই এবং প্রকৃত। শিক্ষা জীবনের দর্পণস্বরূপ।
> তৃণার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ প্রয়োজন। এতে সে নিজেকে পরিপক্ক করে তুলতে পারবে।
> নিজে ও অন্যদের সহায়তায় তৃণার দোষ-গুণের একটি তালিকা করা উচিত। এতে সে নিজেকে শোধরাতে পারবে এবং। প্রয়োজনীয় গুণাবলি অর্জন করতে সক্ষম হবে। সে আত্মমূল্যায়নের সুযোগ পাবে।
'মূলকথা: দোষ-গুণ জানা।