তুমি কি মনে করো টুসিকে এই হতাশাগ্রস্ত অবস্থা থেকে বের করে আনা সম্ভব? মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
টুসিকে হতাশাগ্রস্ত অবস্থা থেকে বের করে আনা সম্ভব।
প্রথমেই, টুসিকে অতিরিক্ত চাপ প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। তার সামর্থ্য অনুযায়ী পড়াশোনা করতে দিতে হবে। তার ভালো ফলাফলের জন্য ভালো শিক্ষক, বই, পরিবেশ সব কিছুর ব্যবস্থা করতে হবে। তাকে চাপ না দিয়ে বন্ধুর মতো বুঝিয়ে ভালো ফলাফল করাতে হবে। তাকে ভালো ও খারাপ ফলাফলের মাঝে পার্থক্য বুঝিয়ে দিতে হবে। তার বাবা-মাকে বন্ধুসুলভ আচরণ করতে হবে। ভালো নম্বর পাবার জন্য পরিবারে সদস্যদের টুসিকে সাহায্য করতে হবে। মানসিক চাপের সৃষ্টি করা যাবে না। তার খাবারের প্রতি বাবা-মার যত্নশীল হতে হবে। তাকে অবসরে ভালো বিনোদনের ব্যবস্থা করে দিতে হবে। প্রয়োজনে তাকে আত্মীয়-স্বজনের বাসা, পার্ক, বিনোদন কেন্দ্রে ঘুরতে নিয়ে যেতে হবে।
উপরিউক্ত কাজের মাধ্যমেই টুসির হতাশাগ্রস্ত অবস্থা দূর করা সম্ভব।