1 Answers

ইমাম বুখারি (র.) এর জ্ঞান অর্জনের ইতিহাস অত্যন্ত আকর্ষণীয়। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তাঁর মেধা ও স্মরণশক্তি সম্বন্ধে জানা যায়- তিনি মাত্র একবার পড়লে যেকোনো কিতাব তাঁর মুখস্থ হয়ে যেত। শৈশব থেকেই তিনি হাদিস শাস্ত্র অধ্যয়নে আত্মনিয়োগ করেন। মক্তবে পড়ার সময়ই তাঁর মনে হাদিস মুখস্থ করার উদগ্র বাসনা জাগ্রত হয়। এ সম্বন্ধে তিনি স্বয়ং বলেছেন, "মক্তবে অধ্যয়নরত অবস্থায়ই আমার মনে হাদিস মুখস্থ করার বাসনা জাগে।" এ সময় তাঁর বয়স কত ছিল তা জিজ্ঞাসা করায় তিনি নিজে জবাব দিয়েছিলেন; "দশ বছর কিংবা তারও কম।” ইমাম বুখারি (র.) ১১ বছর বয়স থেকেই হাদিস শিক্ষা ও হাদিস চর্চা শুরু করেন। তিনি ১৬ বছর বয়সে আবদুল্লাহ ইবনু মুবারক ও ইমাম ওয়াকীর (র.) সঙ্কলিত হাদিস গ্রন্থ সম্পূর্ণ মুখস্থ করে নিয়েছিলেন। হাদিস শিক্ষা ও সংগ্রহের উদ্দেশ্যে ইমাম বুখারি ইসলামি বিশ্বের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াতেন। আল্লামা যাহাবী (র.) এ প্রসঙ্গে বাগদাদ, বলখ, মক্কা, বসরা, কুফা, আসকালান, হিমস, দামেস্ক প্রভৃতি শহরের নাম উল্লেখ করেছেন। তিনি কোন শহরে কোন কোন মুহাদ্দিসের নিকট থেকে হাদিস সংগ্রহ করেছেন তাও উল্লেখ করেছেন। (তাযাকিরাতুল হুফফায, আয যাহবী)

হাদিস শিক্ষা ও সংগ্রহে ইমাম বুখারির ব্যাপক সফর সম্বন্ধে আল্লামা খতীব বাগদাদী বলেছেন, "ইলমে হাদিসের সন্ধানে সকল শহরের সকল মুহাদ্দিসের নিকটই তিনি গিয়েছেন। (তারীখ আল- খতীব; খ. ২ পৃ. ১২২)

5 views

Related Questions