1 Answers
উদ্দীপকে A, B, C ও D হলো যথাক্রমে পেশি, অস্থি, লিগামেন্ট ও টেনডন। মানব চলনে পেশি, অস্থি, লিগামেন্ট ও টেনডন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্থি দেহের কাঠামো কঙ্কাল গঠন করে। আর পেশিতন্ত্র এই কাঠামোর উপর আচ্ছাদন তৈরি করে। ঐচ্ছিক পেশি টেনডন নামক দৃঢ় স্থিতিস্থাপক অংশ দ্বারা অস্থিকে আটকে রাখে। স্নায়বিক উত্তেজনা পেশির মধ্যে উদ্দীপনা যোগানোর ফলে পেশি সংকুচিত হয়। উদ্দীপনা অপসারণে পেশি পুনরায় শিথিল বা প্রসারিত হয়। এই সংকোচন ও প্রসারণের সহায়তায় সংলগ্ন অস্থির নড়াচড়া সম্ভব হয়। এভাবে পেশি কোনো অঙ্গকে প্রসারিত করে, কোনো অঙ্গকে ভাঁজ করে। এ সকল কাজের ক্ষেত্রে লিগামেন্ট বা অস্থিবন্ধনীও যথেষ্ট ভূমিকা পালন করে। কব্জা যেমন পাল্লাকে দরজার কাঠামোর সাথে আটকে রাখে অনুরূপভাবে লিগামেন্ট হাড়কে আটকে রাখে এতে অঙ্গটি সবদিকে সোজা বা বাঁকা হয়ে নড়াচড়া করতে পারে এবং অস্থিসমূহ স্থানচ্যুত বা বিচ্যুত হয় না। উল্লিখিত প্রক্রিয়ায় বাইসেপস ও ট্রাইসেপস পেশির সংকোচন ও প্রসারণের মাধ্যমে কনুই বাঁকা ও সোজা করার মাধ্যমে (একই রূপে পায়ের চলন) মানব চলন সম্পন্ন হয়।
সুতরাং মানব চলনে পেশি, অস্থি, লিগামেন্ট ও টেনডনের ভূমিকা অপরিসীম।