1 Answers

হ্যাঁ, আমি মনে করি, এ ধরনের নির্বাচনে নির্বাচন কমিশনের রয়েছে বিবিধ রকমের কার্যক্রম। 

উদ্দীপকে যে নির্বাচন প্রক্রিয়ার বর্ণনা দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার বৈশিষ্ট্যে ফুটে উঠেছে। সংসদ নির্বাচনের সুবিধার জন্য সমগ্র বাংলাদেশকে ৩০০টি নির্বাচনি এলাকায় বিভক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করার সাথে 'নির্বাচনি তফসিল' ঘোষণা করেন। নির্বাচনের সময় রাজনৈতিক দলের মাধ্যমে প্রার্থীরা প্রাথমিকভাবে মনোনীত হন। প্রধানত রাজনৈতিক দলের মনোনয়ন নিয়েই প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান। নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনি তফসিল ঘোষণার পরই নির্বাচন প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত কাজকর্ম শুরু হয়। এ কাজের তালিকার মধ্যে আছে ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনি এলাকা নির্ধারণ, রিটার্নিং অফিসার নিয়োগ, মনোনয়নপত্র বিতরণ, মনোয়নপত্র গ্রহণ ও বাছাই, প্রার্থীদের প্রতীক বণ্টন, ব্যালট পেপার ছাপানো, ভোটকেন্দ্র নির্ধারণ ও ব্যবস্থাপনা করা, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ করা, ব্যালট বাক্স বিতরণ করা, ভোট গ্রহণ, ভোট শেষে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা অর্থাৎ নির্বাচনসংক্রান্ত যাবতীয় কাজ নির্বাচন প্রক্রিয়ার অংশ।

পরিশেষে বলতে পারি, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং নিয়ন্ত্রণেই এ সকল কাজ সম্পাদিত হয়।

4 views

Related Questions