1 Answers
উদ্দীপকে জিতুর অসুস্থতা সম্পর্কে বহু কারণবাদের প্রয়োগ লক্ষ করা যায়। বহুকারণবাদ অনুযায়ী একাধিক কারণ একই কার্য উৎপাদন করে। বহুকারণবাদের ব্যাখ্যায় যুক্তিবিদ মিল বলেন, "একথা সত্য নয় যে, একটি কাজ একই কারণ বা শর্তের সমষ্টির সাথে সকল সময় আবশ্যিকভাবে জড়িত থাকবে, অথবা প্রতিটি ঘটনা কেবল একইভাবে উৎপন্ন হবে। কতগুলো স্বতন্ত্র উপায়েও প্রায় একই ঘটনার সৃষ্টি হতে পারে। অর্থাৎ একটি কাজের ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে। বহুকারণবাদের ব্যাখ্যা করতে গিয়ে যুক্তিবিদ বেইন বলেন, “কার্যকারণ নিয়ম অনুযায়ী একটি কারণ সর্বদা একই কার্য উৎপন্ন করে, কিন্তু বিপরীতক্রমে নয়, অর্থাৎ, একটি কার্য সকল ক্ষেত্রে একই কারণ দ্বারা উৎপন্ন হয় না, একটি কার্যের বহুবিধ কারণ থাকতে পারে। কার্ডেথ রীডের ভাষায়, "একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন অগ্রবর্তী ঘটনার দ্বারা সংঘটিত হতে পারে; বস্তুত একটি কার্যের বিভিন্ন বিকল্প কারণ থাকতে পারে।” অর্থাৎ যুক্তিবিদগণ বিভিন্নভাবে একটি বুঝাতে চেয়েছেন যে, একটি কাজ কেবল একটি কারণ দ্বারা নয়, বহুকারণ ছারাও সৃষ্টি হতে পারে। এখানে আমরা লক্ষ করেছি যে, জিতুর অসুস্থতার পিছনে বিভিন্ন ধরনের কারণ রয়েছে। এসব কারণসমূহ হলো- নারী পাচরকারীদের খপ্পরে পড়া, ভীতি, জিনের সর্দার কর্তৃক শারীরিক কষ্ট ইত্যাদি। এসব কারণের বা মানসিক রোগ সিজোফ্রেনিয়ার আক্রান্ত হওয়া। একানে পূর্ববর্তী ঘটনাসমূহ হলো ঘটনাটির কারণ আর এর অব্যবহিত পরবর্তী ঘটনা। অসুস্থতা হচ্ছে কার্য। এভাবে উদ্দীপকে প্রদত্ত জিতুর অসুস্থতার পিছনে বহুকারণবাদের প্রয়োগ ব্যাখ্যা করা যায়।