1 Answers

উন্নত সামাজিক পরিবেশের কারণেই উদ্দীপকের সুমন আজ ফ্যাশন শিল্পে প্রতিষ্ঠিত- বক্তব্যটি যথার্থ।

পরিবেশ একটা দেশের মানুষের জীবনযাত্রা, ব্যবসায়-বাণিজ্যে ও সামগ্রিক কর্মকান্ডে ব্যাপক প্রভাব রাখে। পাশাপাশি ব্যবসায় পরিবেশ এমনসব দক্ষ জনশক্তি ও পারিপার্শ্বিক উপাদানসমূহের সমন্বয়ে গঠিত অবস্থা যা ব্যবসায়িক কার্যকলাপকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে।

সমাজে বসবাসরত মানুষের সভ্যতা ও জীবনধারাকে প্রভাবিত করে এমনসব উপাদানের সমন্বয়ে গঠিত পরিবেশকে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশ গড়ে ওঠে সমাজে বসবাসকারী মানুষের অভ্যাস, আচার-আচরণ, পছন্দ-অপছন্দ, আবেগ-অনুভূতি, নৈতিকতা, মূল্যবোধ, বুচি-ফ্যাশন, শিক্ষা, নগরায়ণ প্রভৃতি উপাদানের সমন্বয়ে। অনুকূল সামাজিক পরিবেশ ব্যবসায়ের জন্য সহায়ক ভূমিকা পালন করে।

উদ্দীপকে মি. সুমন একটা ফ্যাশন হাউস গড়ে তুলেছে। সেখানে পুরনো ঐতিহ্যের সাথে নতুন চিন্তার সমন্বয় ঘটিয়ে নিত্যনতুন ডিজাইনের পোশাক বাজারে নিয়ে আসে। তার এ প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজে বসবাসকারী মানুষের অভ্যাস, আচার-আচরণ, পছন্দ-অপছন্দ, আবেগ-অনুভূতি, রুচি-ফ্যাশন ইত্যাদির সমন্বয়ে সমাজের মানুষকে সেবা প্রদান করা হয়ে থাকে। যা সামাজিক পরিবেশের আওতাভুক্ত। অর্থাৎ তার সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে সবাই তার এ কাজের সমাদর করছে। উন্নত সামাজিক পরিবেশের কারণেই সুমন ফ্যাশন শিল্পে সাফল্য অর্জনে সক্ষম হয়েছেন। তাই মি. সুমনের পরবর্তী চিন্তায় সামাজিক পরিবেশ যে প্রভাব রেখেছে তা যথার্থ।

5 views

Related Questions