1 Answers

সিদ্দিকুর রহমানের দেনা পরিশোধ হতে অক্ষম সিন্ধু এন্টারপ্রাইজ দেনা পরিশোধ করতে বাধ্য।

যদি কোনো ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও কথাবার্তা ও আচরণের দ্বারা নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয় তবে তাকে আচরণে অনুমিত অংশীদার বলে। কার্যত এরূপ ব্যক্তি ব্যবসায়ের কোনো অংশীদার নয়। তবে যদি কেউ তার এরূপ বলার বা লেখার কারণে তার অংশীদারিত্বের ওপর নির্ভর করে ব্যবসায়কে ঋণ দেয় বা চুক্তি করে তবে সেজন্য ঐ ব্যক্তির দায় জন্মে।

উদ্দীপকে জারিন, মুক্তা ও বিন্দু মৌখিক সম্মতির ভিত্তিতে সিন্ধু এন্টারপ্রাইজ নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। আচরণগত কারণে মহিমাকে উক্ত ব্যবসায়ের অংশীদার ভেবে সিদ্দিকুর রহমান সিন্ধু এন্টারপ্রাইজে মূলধন ২ লাখ টাকা বিনিয়োগ করেন। ব্যবসায়ে ক্রমাগত লোকসানের ফলে প্রতিষ্ঠানটি দেনা পরিশোধে অক্ষম হয়ে পড়ে। মহিমা ব্যবসায়ে এমন আচরণ করে যার দরুন তাকে সিন্ধু এন্টারপ্রাইজের অংশীদার মনে করেন। এক্ষেত্রে প্রতিষ্ঠান কোনো প্রকার দেনা পরিশোধে অক্ষম হয়ে পড়লে মহিমাও দেনা পরিশোধের দায় বর্তায়।

সুতরাং বলা যায়, সিদ্দিকুর রহমানের দেনা পরিশোধ হতে অক্ষম সিন্ধু এন্টারপ্রাইজ দেনা পরিশোধ করতে বাধ্য।

4 views

Related Questions