1 Answers
উদ্দীপকের দুর্ঘটনা দ্বারা সংঘটিত ক্ষতি বিমাকারী পূরণ করতে বাধ্য নয়। কেননা বিমাপত্রে যাত্রার সময়সীমার মেয়াদ অতিক্রান্ত হয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজ, ভাড়া অথবা জাহাজস্থিত পণ্যের ক্ষতি হলে যে বিমাপত্রের আওতায় ক্ষতিপূরণ করা হয়, তাকে সময় বিমাপত্র বলে। সময় বিমাপত্র সর্বোচ্চ এক বছরের জন্য গ্রহণ করা যায়।
উদ্দীপকে দেখা যায়, রংপুরের বিশিষ্ট চাল ব্যবসায়ী মফিজুর রহমান ব্রাজিল হতে চাল আমদানি করেন। বিমাপত্রে উল্লেখ রয়েছে জাহাজটি ৫ মার্চ, নিউইয়র্ক বন্দর থেকে ৩০ এপ্রিল চট্টগ্রাম বন্দর পর্যন্ত ক্ষতির বিপরীতে ৩ কোটি টাকার বিমাপত্র গ্রহণ করা হয়েছে। জাহাজটি গন্তব্যে পৌঁছতে দেরি হয় এবং ১ মে, জাহাজটি সামুদ্রিক ঝড়ে পড়ে দুর্ঘটনা কবলিত হয়।
সুতরাং বলা যায়, বিমাকৃত নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটেনি বিধায় বিমা কোম্পানি পরবর্তী সময়ে সংঘটিত কোনো দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ করতে আইন অনুযায়ী তথা বিমার শর্ত অনুযায়ী বাধ্য নয়।