1 Answers

পরিবার একটি সামাজিক প্রতিষ্ঠান। বর্তমানে শিল্পায়ন, নগরায়ণ, যান্ত্রিক সভ্যতার অগ্রগতি এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার সমাজে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে যার প্রভাব পড়ছে পরিবারের ওপর। সামাজিক এই পরিবর্তন একটি অবিরাম এবং চলমান গতিধারা।

সোহানের বাবা গ্রাম ছেড়ে শহরে আসায় তার যৌথ পরিবার একক পরিবারে পরিণত হয়েছে। ফলে নগরে পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনের প্রভাব শহরের পরিবারগুলোর মধ্যেই লক্ষ করা যায়। শহরের পরিবর্তনের মধ্যে রয়েছে অর্থনৈতিক সমস্যা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, প্রযুক্তির উন্নয়ন, মূল্যবোধের অবক্ষয়, ও মৌলিক চাহিদা পূরণের অভাব ইত্যাদি।

আর্থিক সচ্ছলতার জন্য চাকরির সুবাদে সোহানের বাবা শহরে একক পরিবার গঠন করেছেন। এতে তার সন্তানের দেখাশোনা ও সামাজিকীকরণ ব্যাহত হচ্ছে। এছাড়াও সোহান মেলামেশা করতে পারছে না এবং লোকজনকে এড়িয়ে যাচ্ছে। গ্রাম ও শহরের পার্থক্যের ফলে এবং একক পরিবারে আসায় সোহান নিরাপত্তাহীনতায়ও ভুগছে। প্রয়োজনের তাগিদে পরিবেশ অনেক সময় বদলে যায়। কিন্তু পরিবারকে সবসময় কিছু কিছু কাজ পালন করতে হয়। এতে পরিবারের সমস্যা সমাধান করা যায়। সোহানের বাবা তার ব্যস্ত জীবনে সন্তানকে সময় দিতে পারছে না। ফলে এর প্রভাব পড়েছে তার সন্তানের ওপর। যুগের পরিবর্তনে সমাজ পরিবর্তিত হচ্ছে আর তার সাথে পরিবর্তিত হচ্ছে পরিবার। তাই সোহানের বাবার ধারণাটি যথার্থ।

6 views

Related Questions