1 Answers

শিল্পায়ন, নগরায়ণ, যান্ত্রিক সভ্যতার অগ্রগতি এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বর্তমান সমাজে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে।

বর্তমানে বিশ্বজুড়ে ব্যাপকভাবে শিল্পায়ন হয়েছে। শিল্পাঞ্চলগুলোর আশেপাশে নগরায়ণ ঘটেছে। এতে সমাজে ব্যাপক পরিবর্তন এসেছে। অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনগুলোর প্রভাব পড়েছে পরিবারের ওপর।

রোমানার শেষোক্ত ধারণাটি হলো, শিল্পায়ন ও নগরায়ণের ফলে ঘটা সামাজিক পরিবর্তন যৌথ পরিবার কাঠামোকে প্রভাবিত করেছে। শিল্পায়ন ও নগরায়ণের ফলে সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান। মানুষ গ্রাম ছেড়ে শহরে এসে চাকরি করছে এবং পরিবার গঠন করছে। ফলে শহরে পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যৌথ পরিবার ভেঙে একক বা অণু পরিবার গঠিত হচ্ছে। অপরদিকে শহরে মানুষের জীবন কর্মব্যস্ত। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নারীশিক্ষার হার বৃদ্ধি, কর্মজীবী নারীর সংখ্যা বৃদ্ধি প্রভৃতি কারণে যৌথ পরিবারে ভাঙন দেখা দিচ্ছে। যারা শহরে বাস করে ও আয়ের উৎস ভালো তারা যৌথ পরিবার থেকে বেরিয়ে একক পরিবার গঠন করছে। একই সাথে শিল্পায়ন ও নগরায়ণ সৃষ্টি করছে ব্যক্তিস্বাতন্ত্র্য যা যৌথ পরিবার ভাঙার অন্যতম কারণ।

পরিবার একটি সামাজিক প্রতিষ্ঠান। তাই যে কোনো সামাজিক পরিবর্তন যেমন- শিল্পায়ন, নগরায়ণ পরিবার কাঠামোকে প্রভাবিত করে।

4 views

Related Questions