1 Answers

ইসলামি জীবনদর্শন তাওহিদকে কেন্দ্র করেই প্রতিষ্ঠিত, প্রবর্তিত ও আবর্তিত হয়। মনিরুজ্জামানের জীবনে তথা ব্যক্তিজীবনে তাওহিদে বিশ্বাসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ইসলামের সকল শিক্ষা তাওহিদে বিশ্বাসের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাওহিদের শিক্ষা ছাড়া কোনো শিক্ষাই পরিপূর্ণতা লাভ করতে পারে না। সকল নবি-রাসুল তাওহিদের শিক্ষা মানুষের মধ্যে প্রচার করতেন। এ শিক্ষা ছিল তাঁদের একমাত্র মিশন। এ শিক্ষা দিতে গিয়ে তাঁরা অনেক নির্যাতন পর্যন্ত ভোগ করেছেন। তাওহিদে বিশ্বাসের ফলে মানুষের মাঝে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। যার ফলে সকলের মাঝে ঐক্য প্রতিষ্ঠিত হয়। ফিতনা-ফ্যাসাদ, ঝগড়া-বিবাদ ভুলে গিয়ে সবাই একই মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়। তাওহিদে বিশ্বাসের ফলে মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়। যার ফলে সকলের মাঝে উদার দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়। তাওহিদে বিশ্বাসের ফলে মানুষ সৎ কাজের প্রতি উৎসাহিত হয়। ফলে সে কখনো অসৎ কাজের দিকে ধাবিত হয় না। তাওহিদে বিশ্বাসের ফলে ইমান সুদৃঢ় ও মজবুত থাকে। প্রত্যেক বিষয়ে তারা আল্লাহর প্রতি পূর্ণ অনুগত থাকে। যার ফলে তাদের মাঝে বিচ্ছেদ সৃষ্টি হয় না। 

এদের সম্পর্কে আল্লাহ বলেছেন-

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا 

অর্থ : "তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ কর আর পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।”

পরিশেষে বলা যায়, তাওহিদে বিশ্বাসের অভাবে মানুষের মধ্যে কুফর, শিরক, নিফাক, বিদআত, তাগুত ও পাশবিক ইত্যাদি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ফলে মানুষের মধ্যে বিভিন্ন ফিতনা-ফ্যাসাদ দেখা দেয়। অতএব, তাওহিদে বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। আমরা সকলে তাওহিদে বিশ্বাস করব এবং অন্যদেরকে অনুপ্রাণিত করব।

4 views

Related Questions