1 Answers

উদ্দীপকে বর্ণিত ম্যাজিস্ট্রেটের উদ্যোগে ড্রাইভারকে গ্রেফতারের মাধ্যমে রাষ্ট্রের সামগ্রিক অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষাজনিত আবশ্যিক কাজটি প্রতিফলিত হচ্ছে।

রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রে বসবাসরত জনগণর অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যেসব পদক্ষেপ গ্রহণ করে, সেগুলোকে রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলি বলে। আর এম ম্যাকাইভার আইনশৃঙ্খলা রক্ষা করাকে রাষ্ট্রের প্রাথমিক কাজ বলে মনে করেন। উদ্দীপকে আজাদী পত্রিকার এক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। যেখানে দেখা যায় ছাত্রী চট্টগ্রামে একটি বাসে যৌন নির্যাতনের শিকার হয়েছেন। পরবর্তীতে ছাত্রীটি মোবাইলে ম্যাজিস্ট্রেটকে ঘটনাটি জানালে উক্ত বাসচালক গ্রেফতার হয়। ইভটিজিংয়ের মাধ্যমে সামাজিক নৈরাজ্য ও সমাজে নারীদের স্বাভাবিক চলাচলের অধিকার খর্ব হয়, যা দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সমার্থক। এমতাবস্থায় ম্যাজিস্ট্রেট দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার্থেই উক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। সুতরাং, উল্লিখিত পদক্ষেপটি রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি- শৃঙ্খলা রক্ষাজনিত আবশ্যিক কাজের প্রতিফলন।

6 views

Related Questions