1 Answers
উদ্দীপকে সাইফুলের ধানের ক্ষেতে টুংরো রোগ দেখা দিয়েছে। সাইফুলের ধানের ক্ষেতে কচি পাতায় লম্বা শিরা বরাবর হালকা সবুজ ও হালকা হলদে রেখা দেখা যায়। পরে সমস্ত পাতার উপরের দিকে গাঢ় হলদে বা কমলা রঙের হয় এবং আক্রান্ত পাতা একটু মুচড়ে যায়। গাছের বৃদ্ধি কমে যায় এবং কুশি কম হয়। ফলে আক্রান্ত 'গাছ সুস্থ গাছের তুলনায় খাটো হয়। আক্রান্ত পাতা ও পাতার খোল খাটো হয়। এসব লক্ষণ হলো ধানের টুংরো রোগের। টুংরো রোগের কারণ হলো টুংরো ভাইরাস। সবুজ পাতা ফড়িং-এর মাধ্যমে এই রোগ ছড়ায়। টুংরো আক্রান্ত ধান গাছ কাটার পর তার মুড়ি ধানে রোগের লক্ষণ প্রকাশ পায়।
উল্লিখিত লক্ষণগুলোর ভিত্তিতে ধানক্ষেত টুংরো রোগে আক্রান্তের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। এ রোগ দমনে রোগ সহনশীল জাত নির্বাচনের পাশাপাশি সবুজ পাতা ফড়িং দমনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।