1 Answers

সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি তথ্য চিত্র তৈরি করেছিল যেখানে উক্ত অঞ্চলের জন্য উপযোগী ফসলের চাষ সম্পর্কে অনেক তথ্য দেওয়া ছিল। সাতক্ষীরা হলো একটি উপকূলবর্তী এলাকা, যেখানে মাটিতে লবণাক্ততার পরিমাণ অনেক বেশি এবং প্রায়ই বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস দ্বারা এ এলাকা আক্রান্ত হয়।

কিন্তু কৃষকদের মধ্যে লবণাক্ততা ও জলাবদ্ধতা সহিষ্ণু ফসলের জাত সম্পর্কে ধারণা নেই বলে তারা বরাবরই দেশীয় স্থানীয় জাত চাষ করে এবং ভালো ফলন পেতে ব্যর্থ হয়। তারা এটাও জানে না যে তাদের অঞ্চলের মাটির জন্য কোন কোন ফসল চাষের উপযোগী। এজন্য ফসল চাষ করে তারা লাভবান হতে পারেন না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য চিত্রের মাধ্যমে লবণাক্ততা সহিষ্ণু জাত যেমন-ব্রি ধান ৪০, ব্রি ধান ৪১, ব্রি ধান ৪৭, ব্রি ধান ৫৩, ব্রি ধান ৫৪, বিনা ধান ৮, বারি আলু ২২, বারি মিষ্টি আলু ৬ ও ৭, লবণাক্ততা সহিষ্ণু আখের জাত ঈশ্বরদী ৩৯, ঈশ্বরদী ৪০, বারি সরিষা ১৬, বিনা সরিষা ৫ ইত্যাদির চাষ দেখিয়েছেন। এছাড়া অন্যান্য বন্যা এবং জলাবদ্ধতা সহিষ্ণু জাত ও এদের চাষ পদ্ধতি দেখিয়েছেন। যা দেখে এলাকার কৃষকরা এ ব্যাপারে সঠিক জ্ঞান লাভ করে লবণাক্ততা এবং বন্যা বা জলাবদ্ধতা সহিষ্ণু জাত চাষে আগ্রহী হবে।

তাই বলা যায়, সুজিত বাবুর এলাকার কৃষি সম্প্রসারণ কার্যক্রমে এলাকাবাসীরা সঠিক তথ্য পেয়ে ফসল চাষ করে লাভবান হতে পারবে। অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রমটি সঠিক ছিল।

6 views

Related Questions