1 Answers

উদ্দীপকের হালিমা তার পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য গবাদিপশু ও পোল্ট্রির খামার করে। বর্তমানে বাংলাদেশের গ্রামাঞ্চলে হাঁস-মুরগির খামার দ্রুত বাড়ছে। পোল্ট্রি ও গবাদিপশুর খামার পরিবারের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটায়। আবার গবাদিপশু পালনের মধ্যে রয়েছে গরু মোটাতাজাকরণ ও দুগ্ধখামার প্রতিষ্ঠা। এতে আমাদের দেশের গ্রামের গরিব জনগণের আমিষের চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি দুধ থেকে তৈরি প্রক্রিয়াজাতকৃত খাবার বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করে।

এছাড়াও গবাদিপশুর গোবর ও হাঁস-মুরগির বিষ্ঠা কৃষি জমিতে জৈব সার হিসেবে এবং জলাশয়ে মাছের খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। গবাদিপশুর গোবর ও হাঁস-মুরগির বিষ্ঠা দ্বারা বায়োগ্যাস উৎপাদন করা যায়, যা রান্নার কাজে ব্যবহৃত হয়। গ্রামের অসংখ্য বেকার যুবক ও গৃহিণীরা তাদের অবসর সময় খামারে দিতে পারছে। এতে একদিকে যেমন বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে, পাশাপাশি পরিবারের অতিরিক্ত আয়ের ব্যবস্থা হচ্ছে। ফলে জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।

তাই বলা যায়, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে হালিমার গৃহীত কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

4 views

Related Questions