1 Answers
উদ্দীপকে সাইফুল ইসলামের বসতবাড়ির আয়তন কমে যাওয়ার কারণ নদীভাঙনজনিত ভূমিক্ষয়। পানির ভরবেগের আঘাতে বা চাপে নদীর তলদেশের মাটির কণা পরস্পর থেকে আলাদা হয়ে পড়ে। পলি ও কর্দমকণা পানির স্রোতের সঙ্গে ভেসে যায়। ফলে তলদেশের মাটিতে বালু কণার পরিমাণ বৃদ্ধি পায়। দীর্ঘসময় ধরে এই প্রক্রিয়া চালু থাকলে মাটির তলদেশের বালু স্তর হঠাৎ করে সরে যায়। আর মাটির উপরিভাগ নদীর সঙ্গে বিলীন হয়ে যায়। নদীর তলদেশের মাটির বুনট ছাড়াও পানির স্রোতের গতি ও দিক, নদীর প্রস্থ ও গভীরতা, প্রাকৃতিক দুর্যোগ (যেমন- জলোচ্ছ্বাস) ইত্যাদি কারণেও নদীর কূল ক্ষয়প্রাপ্ত হয় বা ভেঙে যায়।
উপরিউক্ত কারণে সাইফুল ইসলাম নদীভাঙন ভূমিক্ষয়ের শিকার হয়েছিলেন।
4 views
Answered