1 Answers
উদ্দীপকে জনাব জাহাঙ্গীর যে শিল্প ও বণিক সমিতির সদস্য সেটি হলো বিজিএমইএ।
১৯৭৭ সালে মাত্র ১৯ জন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক মিলিত হয়ে নিজেদের ব্যবসায়িক স্বার্থ সুরক্ষার জন্য যে সমিতি গড়ে তোলে তাই আজকের দিনের বৃহদায়তন ও স্বনামধন্য প্রতিষ্ঠান বিজিএমইএ।
উদ্দীপকের আলোকে জনাব জাহাঙ্গীর খান ১০০% রপ্তানিমুখী একটি পোশাক শিল্পের মালিক। তিনি এ সংক্রান্ত একটি বণিক সমিতির সদস্য যার নাম বিজিএমইএ। এ সমিতি থেকে তিনি বিভিন্ন বিষয়ে পরামর্শ ও পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পেয়ে থাকেন। শিল্প ও বণিক সমিতির সদস্যদের স্বার্থ সংরক্ষণে নিজেদের মধ্যকার ঐক্য প্রয়াসকে সুসংহত করে এবং যেকোনো বিরোধ মীমাংসায় ভূমিকা রাখে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে জনাব জাহাঙ্গীর যে শিল্প ও বণিক সমিতির সদস্য সেটি হলো বিজিএমইএ।