1 Answers

উদ্দীপকের শিক্ষক জাহাঙ্গীর কবির মূলত সামাজিক পরিবর্তন- সম্পর্কিত কার্ল মার্কসের তত্ত্বের প্রতিনিধি।

কার্ল মার্কস সামাজিক পরিবর্তনকে ব্যাখ্যা করতে গিয়ে সমাজকাঠামোকে মৌলিক কাঠামো ও উপরিকাঠামো এ দু ভাগে ভাগ করেছেন। যার মধ্যে অর্থব্যবস্থা বা উৎপাদন ব্যবস্থা হচ্ছে সমাজের মৌলিক কাঠামো। সামাজিক কাঠামোর অন্যান্য অংশকে তিনি উপরিকাঠামো বলে অভিহিত করেন।

ইউনাইটেড মডেল কলেজের সমাজবিজ্ঞানের শিক্ষক জাহাঙ্গীর কবির সামাজিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সমাজকাঠামোর দুটি ভাগের কথা উল্লেখ করেন, যার একটি হলো মৌলিক কাঠামো যা উৎপাদন ব্যবস্থার সাথে যুক্ত। এছাড়া তিনি সামাজিক পরিবর্তন ব্যাখ্যা করতে গিয়ে সমাজকে কয়েকটি ভাগে ভাগ করেন। শিক্ষক জাহাঙ্গীর কবিরের এ বক্তব্য সামাজিক পরিবর্তন সম্পর্কিত কার্ল মার্কসের তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ।

4 views

Related Questions