1 Answers
অপরাধী সংশোধনের একটি অন্যতম ব্যবস্থা হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থা, যা উদ্দীপকে বিধৃত হয়েছে। আর এই প্রতিকারমূলক ব্যবস্থার একটি মাধ্যম হচ্ছে প্রবেশন।
প্রবেশন এমন আনুষ্ঠানিক ব্যবস্থা যেখানে অপরাধীর চারিত্রিক সংশোধন এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ যখন সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয় এবং আদালত যখন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় তখন কারাগারে প্রেরণ না করে তার চারিত্রিক সংশোধনের জন্য যে ব্যবস্থা গ্রহণ করে তার নাম প্রবেশন। এ ব্যবস্থায় মূলত কারা কর্তৃপক্ষের অধীনে অপরাধীকে দেওয়া হয় চারিত্রিক সংশোধনের জন্য। উদ্দীপকের অপরাধী এলগিনকে চারিত্রিক সংশোধনের জন্য আফরিন লোকাজের নিকট দুই সপ্তাহের জন্য পাঠানো হয়। যদি আফরিন ব্যর্থ হন তাহলে তিনি এলগিনকে জেলে পাঠাবেন। এর মাধ্যমে মূলত শাস্তির অন্যতম ধরন প্রবেশন ব্যবস্থাকে বোঝানো হয়েছে। যা পূর্বের আলোচনায় ফুটে উঠেছে। সুতরাং বলা যায়, আদালতের গৃহীত ব্যবস্থাটি হচ্ছে প্রবেশন।