1 Answers

উদ্দীপকের ঘটনাবলি সামাজিক পরিবর্তনে ভিলফ্রেডো প্যারোটোর চক্রাকার তত্ত্বের প্রতি ইঙ্গিত করে।

প্যারেটোর মতে, সমাজের সবচেয়ে সক্ষম ও পারদর্শী ব্যক্তিরা হচ্ছেন এলিট। ক্ষমতায় অধিষ্ঠিত এলিটরা হলেন শাসক এলিট এবং ক্ষমতাশীল অথচ ক্ষমতায় অধিষ্ঠিত নয় এমন এলিট হলেন অশাসক এলিট। এই দুই এলিট মিলে সমাজের চাকা ঘুরাচ্ছে। ক্ষমতায় অধিষ্ঠিত এলিট চিরকাল ক্ষমতায় থাকে না। এরা চক্রাকারে পরিবর্তিত হয়। অশাসক এলিট শাসক এলিটদের পরাস্ত করে ক্ষমতায় আসে এবং তারাও আবার একদিন পরাস্ত হয়ে ক্ষমতা ত্যাগ করে। এলিটদের এই চক্রাকার আবর্তনের কারণ হলো, শাসক এলিটরা যে শক্তি নিয়ে ক্ষমতা আরোহণ করে তা ব্যবহার করে টিকে থাকতে চায়। পরবর্তীতে তারা নানা ছল চাতুরির আশ্রয় নেয়। এমন অবস্থায় অশাসক এলিট শ্রেণিটি এক সময় শাসক এলিটদের স্থানান্তরিত করে এবং নিজেরা ক্ষমতায় বসে শাসক এলিট হিসেবে পরিচিতি লাভ করে। সমাজবিজ্ঞানী প্যারেটো বলেন, এই প্রক্রিয়া চক্রাকারে অব্যাহত থাকে। প্যারেটো এই তত্ত্বে আরো বলেন, অর্থনীতি ও সামাজিক আদর্শ রাজনৈতিক ক্ষমতার চক্রাকার নীতির মতই পরিবর্তিত হয়। এভাবে কখনো ভাববাদী ও আদর্শবাদী চেতনা সমাজে প্রাধান্য পায় আবার হয়তো এটার স্থলে বস্তুবাদী চিন্তা-চেতনার আবির্ভাব ঘটে। তার মতে পরিবর্তনের এই চক্র অবিরাম চলতেই থাকে।

উদ্দীপকের 'ক' দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকার কারণে তার কর্মকাণ্ডে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ কারণে উদ্দীপকের 'খ' এই সুযোগে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হয়েছেন যার মূল উদ্দেশ্য হচ্ছে শাসক এলিটকে সরিয়ে ক্ষমতায় বসা। উদ্দীপকের এমন কাজ প্যারোটোর চক্রাকার তত্ত্বে দেখা যায়, যা উপরের আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ।

5 views

Related Questions