1 Answers

পদোন্নতির তিনটি ভিত্তি হলো জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি, যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি এবং জ্যেষ্ঠত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি। এর মধ্যে উত্তম হলো যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি।

কোনো পদ হতে উচ্চতর পদে কাউকে পদোন্নতির ক্ষেত্রে যদি চাকরির মেয়াদ বিবেচনায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করা হয় তবে তাকে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি বলা হয়। পদ্ধতিগতভাবে এটি অন্যান্যের তুলনায় বেশ সহজ। অবশ্য মেয়াদকাল বিবেচনায় অনেক জটিলতা দেখা দিতে পারে। এক্ষেত্রে সুস্পষ্ট নীতি থাকা অপরিহার্য। অপরদিকে, পদোন্নতি পাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে থেকে অধিকতর যোগ্যতা ও মেধাসম্পন্ন ব্যক্তিকে নির্বাচন করাকেই যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি বলা হয়। এ পদ্ধতি তুলনামূলকভাবে জটিল হলেও যোগ্যতাসম্পন্ন কর্মীরা এতে উৎসাহিত হয় এবং কম যোগ্যতাসম্পন্ন কর্মীরা নিজ যোগ্যতা অর্জনে সচেষ্ট হয়।

পদোন্নতির জন্য যোগ্য ব্যক্তি বাছাইকালে প্রতিষ্ঠানের সম্ভাব্য ব্যক্তিদের মধ্য থেকে চাকরিকাল এবং যোগ্যতা উভয় বিষয়টিকে বিবেচনায় নিয়ে পদোন্নতি প্রদানকেই জ্যেষ্ঠত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলে। জ্যেষ্ঠত্বভিত্তিক ও যোগ্যতাভিত্তিক এ দুটি পদোন্নতি পদ্ধতির অসুবিধা দূরপূর্বক সার্বিক সুবিধা অর্জনের জন্য উভয় পদ্ধতির সংমিশ্রণে বর্তমানকালে অনেক প্রতিষ্ঠানেই এ ধরনের পদোন্নতি পদ্ধতি অনুসরণ করা হয়। এতে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠত্ব এবং যোগ্যতা উভয়কে আলাদা আলাদ গুরুত্ব প্রদান করে তার ফলাফলের ভিত্তিতে কর্মীকে নির্বাচন করা হয়ে থাকে। এতে পুরাতন কর্মীদের যেমনি ধরে রাখা যায় তেমনি যোগ্যতাসম্পন্ন কর্মীরাও সন্তুষ্ট থাকে।

জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি, যোগ্যতা ও মেধাভিত্তিক পদোন্নতি এবং জ্যেষ্ঠত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতির মধ্যে যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি উত্তম বলে আমি মনে করি।

5 views

Related Questions