1 Answers

ইমারত নির্মাণ আইনের অভাবে প্রায়ই বিল্ডিং ধসের ঘটনা ঘটছে। অনুকূল আইনগত পরিবেশ যেকোনো দেশের উন্নতিতেই অপরিহার্য। উন্নত বিশ্বের দেশগুলোতে ইমারত নির্মাণ আইন যথাযথভাবে মেনে চলে বিধায় সেখানে দুর্ঘটনার হারও কম। তাই আমাদের দেশের সার্বিক পরিস্থিতি উত্তরণে অন্যান্য আইনের পাশাপাশি ইমারত নির্মাণ আইন কঠোরভাবে মেনে চলা উচিত।

উদ্দীপকে দেখা যায়, অপরিকল্পিতভাবে ইমারত নির্মাণের ফলে প্রায়ই রানা প্লাজার মতো বিল্ডিং ধসে মারাত্মক দুর্ঘটনায় অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। যেহেতু অপরিকল্পিতভাবে ইমারত নির্মাণের ফলে দুর্ঘটনা ঘটছে তাই বলা যায়, ইমারত নির্মাণ আইনের অবর্তমানে প্রায়ই বিল্ডিং ধসের ঘটনা ঘটছে।

5 views

Related Questions