1 Answers
উদ্দীপকে জনাব মুনতাসীর ব্যবস্থাপনার সংগঠনের কাজটি করেছেন। পরিকল্পনা অনুসারে কার্যসম্পাদনের জন্য প্রতিষ্ঠানের মানবীয় ও অমানবীয় উপাদানসমূহের সংগ্রহ, শ্রেণিবদ্ধকরণ, কার্যবিভাজন, সমন্বয়সাধনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন তথা পরিকল্পনা বাস্তবায়ন করাকে সংগঠন বলা হয়।
উদ্দীপকে জনাব মুনতাসীর কোন কোন এলাকায় প্রথমে কাজ শুরু করবেন নির্দিষ্ট করে উক্ত এলাকায় কী কী করতে হবে তার নির্দিষ্ট করেন। তিনি প্রত্যেকটা কাজের জন্য দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করে দেন যা ব্যবস্থাপনায় সংগঠন বলা হয়। একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে সর্বনিম্নস্তরের কর্মী পর্যন্ত প্রত্যেকের কাজ ও দায়িত্ব কী হবে, কার কতটুকু দায়িত্ব ও ক্ষমতা থাকবে, কার কী পদমর্যাদা হবে ইত্যাদি বিষয় সংগঠনের মাধ্যমে নির্ধারণ করা হয়। অর্থাৎ কীভাবে কর্তব্য নির্ধারণ ও সম্পদাদি শ্রেণিবিভাগ করা হয় তার সাথে সংগঠন জড়িত। এক্ষেত্রে জনাব মুনতাসীর তার প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির জন্য সংগঠন প্রক্রিয়ার মাধ্যমে কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদন করেছেন। তাই বলা যায়, উদ্দীপকের জনাব মুনতাসীর ব্যবস্থাপনার সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংগঠন কাজটি করেন।