1 Answers

উদ্দীপকে মি. তরফদারের প্রথম পর্যায়ে গৃহীত প্রয়াসকে সামাজিক উদ্যোগ বলা যায়।

সমাজে বসবাসরত মানুষের কল্যাণের জন্য কোনো কল্যাণকর কাজ করার জন্য গৃহীত উদ্যোগকে সামাজিক উদ্যোগ বলে। সমাজের মানুষের প্রয়োজন পূরণে কাজে লাগে বা বিভিন্ন সমস্যা মোকাবিলায় সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উদ্দীপকে মি. তরফদার সমাজহিতৈষী মানুষ। সমাজের উপকার হয় এমন নানান বিষয়ে তিনি কাজ করেন। তিনি একটি পাঠাগার স্থাপন করেছেন, যা সমাজে দরিদ্র মানুষের ছেলেমেয়েদের লেখাপড়ায় সহায়তা করবে। তার এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি সমাজের সর্বোপরি মানুষের উপকার সাধন করে থাকেন। উদ্দীপকের প্রচেষ্টায় গঠিত এ পাঠাগারের মাধ্যমে পাঠক সমাজ বিভিন্ন গ্রন্থ পাঠ করে জ্ঞান অর্জনের সুযোগ পাবে এবং এ জ্ঞান সর্বোপরি সমাজের উন্নয়নমূলক কাজে আসবে। তাই বলা যায়, মি. তরফদারের প্রথম পর্যায়ে গৃহীত প্রয়াস সমাজের জন্য অধিক গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions