1 Answers

উদ্দীপকে উপার্জনের দৃষ্টিকোণ বিবেচনা করলে রুম্মানের কাজকে ব্যবসায় উদ্যোগ বলা যেতে পারে।

নতুন ব্যবসায় গঠন বা নতুন পণ্য, সেবা, পদ্ধতি বা বাজার সামনে রেখে একজন ব্যবসায়ীর উদ্যোগকে ব্যবসায় উদ্যোগ বলে।

উদ্দীপকে রুম্মান উচ্চ মাধ্যমিক পাস করে আর লেখাপড়া করেনি। সে পারিবারিক দুটি পুকুর সংস্কার করে সেখানে মাছ চাষ করে। রুম্মান তার সংস্কারকৃত পুকুরে পরিচর্যা করে মাছ চাষ করে এবং উৎপাদিত মাছ বিক্রয় করে মুনাফা অর্জন করে যা ব্যবসায় উদ্যোগের আওতাভুক্ত। মুনাফা অর্জনের উদ্দেশ্য ঝুঁকি ও অনিশ্চয়তা মেনে নিয়ে কোনো নতুন ব্যবসায় শুরুর উদ্যোগ ব্যবসায় উদ্যোগ নামে বিবেচিত। তাই উপার্জনের, দৃষ্টিকোণ বিবেচনা করলে রুম্মানের কাজকে ব্যবসায় উদ্যোগ বলা যায়।

4 views

Related Questions