1 Answers

বুশরার শারীরিক অবস্থা জন্ডিস রোগকে নির্দেশ করছে। যকৃত ও পিত্তনালীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে পিত্তরঞ্জক পদার্থগুলো অন্ত্রের মধ্যে প্রবেশ করতে না পারার কারণে পিত্তরসের সবুজ, হলুদ বর্ণের রঞ্জক পদার্থ বিলুরুবিন রক্তে প্রবেশ করে এবং রক্তে এর মাত্রা বেড়ে যায়। এ অবস্থাকেই জন্ডিস বলে।

উদ্দীপকে বুশরার বেশ কয়েকদিন ধরে জ্বর জ্বর ভাব। এর সাথে তার পেট ব্যথা রয়েছে। কোনো খাবারই সে হজম করতে পারছে না। তার এই শারীরিক লক্ষণসমূহ জন্ডিস রোগের সাথে সাদৃশ্যপূর্ণ। এছাড়া বুশরার চোখ, মুখ ও ত্বকের রঙের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। জন্ডিস আক্রান্ত রোগীর এরূপ পরিবর্তন দেখা যায়। তাই বলা যায়, বুশরা জন্ডিস রোগে আক্রান্ত হয়েছে।

5 views

Related Questions