1 Answers

সংগঠন কাঠামো হলো প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মীবৃন্দের পারস্পরিক সম্পর্কের একটি কাঠামো চিত্র। এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তর, বিভাগ, উপবিভাগ এবং ক্ষমতা প্রবাহের চিত্র প্রদর্শিত হয়।

উদ্দীপকে মি. শুভ প্রথমে বিভিন্ন বিভাগ-উপবিভাগের মধ্যে কর্তৃত্বের রেখা কী হবে তা নির্দেশ করে রূপরেখা দিয়েছেন। বিভিন্ন পর্যায়ে কর্মরত নির্বাহীদের মধ্যে সম্পর্কের রূপরেখাও নির্দেশ করেছেন। তিনি একজন মহাব্যবস্থাপক রাখবেন এবং উৎপাদন ও বিক্রয় বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক রাখবেন এবং উৎপাদন ও বিক্রয় বিভাগের বিভাগীয় ব্যবস্থাপকদের অধীনে একজন করে সহকারী নিয়োগ দিবেন। অর্থাৎ শুভ্র বাবার নির্দেশ অনুযায়ী প্রতিষ্ঠানে সংগঠন কাঠামোর কাজটি করেন। সংগঠন কাঠামোতে কর্মকর্তাদের কর্তৃত্ব, ক্ষমতা ও কার্যপ্রক্রিয়ার একটি ধারাবাহিক সুস্পষ্ট চিত্র তুলে ধরা হয়। এতে করে যে কেউ প্রতিষ্ঠানের আকার ও প্রকৃতি, উদ্দেশ্য, কার্যের ধরন, ক্ষমতা ও পদবিন্যাস তথা ব্যবস্থাপনা প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে। তাই বলা যায়, শুভ্র বাবার নির্দেশ অনুযায়ী সংগঠন কাঠামোর রূপরেখা গড়ে তুলেছেন।

4 views

Related Questions