1 Answers

আনোয়ার সাহেব একজন ভালো মানুষ। তিনি যথারীতি বান্দার হক আদায় করেন। পক্ষান্তরে, আল্লাহর হক আদায়ের প্রতি উদাসীন। এতে তার বন্ধু রমজান সাহেব একদিন তাকে বললেন, “তোমার- দুনিয়া ও আখিরাতের জীবন সুখী হতো, যদি তুমি সমাজসেবার পাশাপাশি আল্লাহর হক ঠিকমতো আদায় করতে।” আনোয়ার সাহেবের প্রতি তার বন্ধু রমজান সাহেবের এ মন্তব্য বা পরামর্শ যথাযথ ও গুরুত্বপূর্ণ।

আমরা আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে ইবাদত করি সেগুলো দুই পর্যায়ের। প্রথম পর্যায় শুধু আল্লাহ তায়ালার জন্য নির্দিষ্ট। যেমন সালাত, সাওম ইত্যাদি। এছাড়া দ্বিতীয় পর্যায়ে রয়েছে বান্দার হক, যা আনোয়ার সাহেব যথারীতি আদায় করেন।

আমাদের স্বীকার করতে হবে সৃষ্টিকর্তা ব্যতীত পৃথিবীর অস্তিত্বই সম্ভব হতো না। আল্লাহ আছেন, তিনি এক ও অদ্বিতীয়, তাঁর কোনো শরিক নেই। তিনিই সবকিছু সৃষ্টি করেন এবং ধ্বংস করেন। আমরা তাঁরই বান্দা। আমাদের জীবন-মরণ, আহার-নিদ্রা সবই তাঁর হাতে। একথা স্বীকার করা এবং মেনে নেওয়াই বান্দার ওপর আল্লাহর হক। বান্দার হকের পাশাপাশি আমাদের আল্লাহর হক অবশ্যই আদায় করা উচিত। জনাব রমজান সাহেবের মন্তব্যের মধ্য দিয়ে এ বিষয়টি পরিস্ফুট হয়ে ওঠে।

 

5 views

Related Questions