1 Answers

উদ্দীপকে জনাব মামুর একজন আদর্শ নেতা। কারণ তার মধ্যে নেতৃত্ব দেওয়ার যথেষ্ট যোগ্যতা রয়েছে।

একটি প্রতিষ্ঠানে নেতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ব্যবস্থাপক কর্মীদেরকে কাজের দায়িত্ব বুঝিয়ে দেয়মাত্র, নেতা কর্মীকে প্রভাবিত ও পরিচালিত করে মূল কাজ আদায় করে নেয়। নেতা এখানে পথপ্রদর্শক হিসেবে কাজ করে।

উদ্দীপকে জনাব মামুর একজন সাহসী, দক্ষ এবং পরিশ্রমী ব্যবস্থাপক। তিনি অধস্তন কর্মীদের সম্পর্কে সবসময় অবগত থাকেন এবং তাদের মনমানসিকতা বুঝতে পারেন। এজন্য কর্মীরাও তার ওপর সন্তুষ্ট থাকেন। কারণ তিনি কর্মীদের সমস্যাগুলো ধৈর্যসহকারে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। তাই তিনি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কর্মীদের কাজটি করতে বলেন কর্মীরা তখন তা যথাযথভাবে পালনের চেষ্টা করে। অর্থাৎ একজন আদর্শ নেতার মধ্যে যে সকল গুণ থাকা প্রয়োজন জনাব মামুরের মধ্যে তা রয়েছে। এক্ষেত্রে তিনি সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা দ্বারা কর্মীদের নির্দিষ্ট পথে পরিচালিত করেন। তার শক্তি ও সামর্থ্য, সাহস ও দৃঢ় মনোবল, দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা রয়েছে। তিনি ধৈর্যসহকারে অধস্তনদের সম্পর্কে জ্ঞান রাখেন এবং সর্বোপরি কর্মীদের উৎসাহ দানের ক্ষমতা রাখেন।

সুতরাং বলা যায়, উদ্দীপকের আলিফ গ্রুপের মামুর একজন আদর্শ নেতা।

6 views

Related Questions