1 Answers

দোকানে আগুন লাগলে নোমান সাহেবের দিশেহারা হওয়ার আচরণ সমর্থন যোগ্য নয়। মহান আল্লাহ সর্বাবস্থায় ধৈর্যধারণ করার নির্দেশ দিয়েছেন। দুঃখ, কষ্ট, রোগ-শোক, বিপদাপদ ও বালা-মুসিবতে কোনোরূপ বিচলিত না হয়ে অটল ও অবিচল থাকার নাম ধৈর্য বা সবর। বিপদাপদ মানবজীবনের নিত্যসঙ্গী। ধৈর্যের সাথে বিপদাপদ মোকাবিলা করাই প্রকৃত মুমিনের কাজ। এতে তার মর্যাদা বাড়ে। কুরআন মাজিদে মহান আল্লাহ বলেন, 'যারা অভাব-অনটনে, দুঃখ-কষ্টে ধৈর্যধারণ করে এবং যুদ্ধে দৃঢ় থাকে তারাই সত্যবাদী এবং মুত্তাকি। আল্লাহ আরও বলেন, 'আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন' (সুরা আল ইমরান: ১৪৬)।

ধৈর্যশীলদের জন্য মহান আল্লাহ অগণিত পুরস্কারের সুসংবাদ দিয়েছেন। কিন্তু এই ধৈর্য নামক গুণটি নোমান সাহেবের মধ্যে অনুপস্থিত। তার বইয়ের দোকানে আগুন লেগে অনেক বই পুড়ে যায়। এতে তিনি দিশেহারা হয়ে পড়েন। তার চাচা হামীম সাহেব সৌদি আরব থেকে বাড়িতে ফিরলে তিনি চাচার কাছে ঘটনা বর্ণনা করে কান্নায় ভেঙে পড়েন। তার এ আচরণ ধৈর্যহীনতার নামান্তর, যা ইসলাম পরিপন্থি। পরিশেষে বলা যায়, যেহেতু নোমান সাহেব ধৈর্যহীনতার মধ্য দিয়ে ইসলাম অসমর্থিত কাজ করেছেন, সেহেতু তার এ আচরণ আমি সমর্থন করি না।

6 views

Related Questions