1 Answers
উদ্দীপকে উল্লিখিত ফলটি হলো কমলা।
কমলা চাষের ক্ষেত্রে প্রথমে দোআঁশ বা পাহাড়ি উঁচু জমি নির্বাচন করতে হবে। তারপর ভালো উচ্চ ফলনশীল জাত নির্বাচন করতে হবে যেমন-বারি কমলা-১, নাগপুরী, দার্জিলিং ইত্যাদি। এক্ষেত্রে উৎকৃষ্ট ফল সংগ্রহ করে সরাসরি বীজ সংগ্রহের পর বীজতলায় লাগালে অঙ্কুরোদগম ক্ষমতা বেশি থাকে। এরপর জমি গভীরভাবে চাষ দিতে হবে। এপ্রিল-মে মাসে কমলার চারা রোপণের উপযুক্ত সময়। চারা গাছ বর্গাকারে রোপণ করতে সারি থেকে সারির দূরত্ব ৮ মিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব ৭ মিটার হতে হবে। প্রতি চারার গর্তে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে। ভালো ফলনের জন্য চাহিদা অনুযায়ী ৩-৫ বার সেচ দিতে হয়। শুষ্ক মৌসুমে ১৫-২০ দিন পরপর সেচ দিতে হয়। গাছের গোড়া থেকে বের হওয়া চারা ও অবাঞ্ছিত ডালপালা ছাঁটাই করলে কমলার ভালো ফলন পাওয়া যায়। এছাড়াও সঠিক সময়ে পোকামাকড় ও রোগ দমন করতে হবে। ফল লালচে হলুদ রং ধারণ করলে তা সংগ্রহ করতে হবে।
অতএব, উপরে উল্লিখিত প্রক্রিয়ায় কমলার চাষ করা সম্ভব। এভাবে চাষকৃত কমলার ফলন ভালো হয় এবং স্বাদে সুমিষ্ট হয়।