1 Answers
উদ্দীপকে মৎস্য ও পোল্ট্রি একইসাথে চাষ করায় সমন্বিত চাষ পদ্ধতির কথা বলা হয়েছে। সমন্বিত চাষ পদ্ধতিতে একই সময়ে একই জমিতে একাধিক ফসল পাওয়া যায়। ফলে বাড়তি খাদ্য উৎপাদিত হয়। এক ফসল অন্য ফসলের সহায়ক হিসেবে কাজ করে। পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এতে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। মাছ আমিষের অভাব মিটায়। পোল্ট্রি মাংস ও ডিম দেয়। মাংস ও ডিম পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে। অতিরিক্ত মাছ, মাংস ও ডিম বিক্রি করে পরিবারে বাড়তি আয় করা যায়। পরিশেষে বলা যায়, পরিবারের আয় ও পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত চাষ পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
6 views
Answered