1 Answers
সোবহান স্টকলেস পদ্ধতিতে সাধারণ বীজতলায় আখের চারা উৎপাদন করেছিলেন।
রোপা বা স্টকলেস পদ্ধতিতে আখ চাষকে এসটিপি পদ্ধতি বলে। এটি আখের সবচেয়ে অত্যাধুনিক বা উন্নত পদ্ধতি। এসটিপি চারা দুইভাবে পলিব্যাগে ও বীজতলায় উৎপাদন করা যায়। প্রথম পদ্ধতিতে ১৫ সেমি × ১০ সেমি আকারে পলিব্যাগে সমপরিমাণ দোআঁশ মাটি ও গোবর সার মিশিয়ে ভর্তি করতে হবে। এক চোখ বিশিষ্ট আখের বীজ খন্ড গিঁটের উপরে ১.৫ সেমি এবং নিচের দিকে ১.৩ সেমি রাখতে হয়। চোখটি মাটির উপর দিকে রেখে মাটিভর্তি পলিব্যাগে বসাতে হয়। চারার বয়স ৫০-৬০ দিন হলে মূল জমিতে রোপণ করতে হয়। বীজতলায় চারা উৎপাদনের জন্য এক বা দুইচোখ বা গিঁট বিশিষ্ট বীজখণ্ড ব্যবহার করা হয়। বীজতলার আকার হবে ৩ মিটার দৈর্ঘ্য, ১ মিটার প্রস্থ ও ১০ সেমি উঁচু। বীজ খণ্ডগুলো মাটির সমান্তরালে ও চোখ মাটির উপরের দিকে রেখে খণ্ডগুলো মাটি দিয়ে ১ সেমি ঢেকে দিতে হবে। বীজ রোপণের পর কচুরিপানা বা খড় দিয়ে ঢেকে দিতে হবে। চারার বয়স ৪০-৪৫ দিন বা ৪-৫ পাতা বিশিষ্ট হলে মূল জমিতে রোপণ উপযোগী হয়। চারা আখের সাথে সংযুক্ত স্থানে আলাদা আলাদা করে কেটে (মাতৃকাণ্ড থেকে আলাদা করে) মূল জমিতে একসারি পদ্ধতিতে ১০০ সেমি দূরত্বে এবং জোড়াসারি পদ্ধতিতে ১২০-১৪০ সেমি দূরত্বে ২০-৩০ সেমি গভীর নালায় চারা রোপণ করতে হবে।
উপরিউক্তভাবে স্টকলেস পদ্ধতিতে আখের চারা রোপণ করা হয়।