1 Answers

উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটি হলো অর্ধ-আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন।
এ পদ্ধতিতে হাঁসের ঘরের সাথে ফাঁকা জায়গা বা সাঁতারের জন্য জলাশয় থাকে। হাঁসকে রাতে ঘরে রাখা হয় এবং দিনের বেলায় ঘরসংলগ্ন নির্দিষ্ট জলাধারে বা জায়গায় বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়। প্রতিটি হাঁসের জন্য প্রায় ০.৯৩ বর্গমিটার (১০ বর্গফুট) জায়গার প্রয়োজন হয়। ঘরের ভেতরে খাবার ও পানি সরবরাহ করা হয়। এ পদ্ধতির সুবিধা হলো- শ্রমিক ও খাদ্যখাতে খরচ কম লাগে। এখানে হাঁস স্বাধীনভাবে সাঁতার কাটার বা চরে বেড়ানোর সুযোগ পায়। হাঁসের দৈহিক বৃদ্ধি স্বাভাবিক থাকে। হাঁসের খাদ্য গ্রহণ সমভাবে হয়। এ পদ্ধতির অসুবিধা হলো- বাচ্চা হাঁস পালন করা যায় না, চরে বেড়ানোর সময় বন্য প্রাণী দ্বারা আক্রান্ত হতে পারে, ঘর নির্মাণ খরচ বেশি এবং নিবিড় যত্ন নিতে হয়।

কিছু সমস্যা থাকলেও এ পদ্ধতিতে হাঁস পালন লাভজনক।

6 views

Related Questions