1 Answers

উদ্দীপকে জিনডিং জাতের হাঁস পালন করা হয়।
এ জাতের হাঁসের উৎপত্তিস্থল চীনদেশের জিনডিং প্রদেশে। লবণাক্ত এলাকার জন্য এ হাঁস অধিকতর উপযোগী। নিচে এ জাতের হাঁসের বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো-
i. শরীর প্রশস্ত, গভীর ও আঁটসাঁট, গলা চিকন ও খুবই লম্বা।
ii. খাঁকি ক্যাম্পবেলের তুলনায় মাথা ও শরীর কিছুটা উঁচু করে চলাফেরা করে,
iii. পালক কিছুটা খাঁকি, বাদামি ও কালো ফোঁটায় ভরা,
iv. হাঁসের মাথা ও ঘাড়ের অংশ উজ্জ্বল সবুজ বর্ণের এবং অন্যান্য অংশ খাঁকি বর্ণের,
V. হাঁসের রঙে খাঁকি ও কালোর মিশ্রণ থাকে,
vi. ডিমের রং কিছুটা সবুজাভ,
vii. পূর্ণবয়স্ক হাঁসা ও হাঁসীর ওজন যথাক্রমে ১.৫-২ কেজি এবং ১ কেজি। বার্ষিক ডিমের উৎপাদন ২০০-২৫০টি।

5 views

Related Questions