1 Answers
উদ্দীপকের মাছ সংরক্ষণ পদ্ধতিটি হলো ক্যানিং বা টিনজাতকরণ। মাহ প্রক্রিয়াজাত করে বায়ুশূন্য পাত্রে সংরক্ষণ করাই হলো ক্যানিং।
প্রথমে টাটকা মাছের মাথা, পাখনা, আঁইশ, নাড়িভুঁড়ি অপসারণ করে ক্লোরিনযুক্ত পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর মাছ টুকরো করে প্রথমে লবণ পানিতে এবং পরে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। তারপর লবণ দ্রবণে মাছের টুকরোগুলোকে সিদ্ধ করে পানি বঝরিয়ে ঠান্ডা করতে হবে। এরপর সিদস্য মাহগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত টিনে বা কৌটায় স্তরে স্তরে সাজাতে হবে। প্রতি স্তরে বিভিন্ন রকম মসলা, তেল, সস, লবণ ইত্যাদি দিতে হবে। এমনভাবে টিনের কৌটা ভর্তি করতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে। এরপর মেশিনের সাহায্যে ব্যয়ুশূন্য করে কৌটার মুখ বন্ধ করতে হবে। টিনের বাহিরের অংশের ময়লা সোডিয়াম ফসফেট মিশ্রিত গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর ১২০০ সে. তাপমাত্রায় ৫০-৬০ মিনিট উত্তপ্ত করে টিনের ভিতরের মাহকে জীবাণুমুক্ত করতে হবে। তাপ দেওয়া শেষ হলে ঠান্ডা পানি দিয়ে কৌটা ঠান্ডা করে নিতে হবে। এরপর টিনের গায়ে লেবেলিং করতে হবে। লেবেলিং কাগলে মাছের জাত, ওজন, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, কোম্পানির নাম ইত্যাদির উল্লেখ থাকতে হবে। উল্লিখিত প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে মামকে টিনজাত করা যাবে।