1 Answers
উদ্দীপকের আকবর আলী তার জমিতে পাট চাষ করে। আকবর আলীর হাতে সময় কম থাকায় পাটের আঁশ ছাড়ানোর জন্য পচন সময়কে সে দু'ভাবে কমাতে পারবে। যেমন- (১) গাছের ছালে লিগনিন নামক আঠালো বস্তু থাকার কারণে ছাল খুব সহজে পচে না। তাই প্রতি ১০০০ কেজি কাঁচা ছালের জন্য প্রায় ১০০ গ্রাম ইউরিয়া সার পানিতে মিশিয়ে দিয়ে অথবা (২) ব্যাকটেরিয়া অণুজীবের কার্যক্রমের ফলে পাট পচে থাকে। পচা পানিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। একটা ছোট বালতি বা হাঁড়িতে দুই একটা পাট গাছ ছোট ছোট টুকরো করে আগেই পচিয়ে নিয়ে পরে ছাল পচানোর সময় ঐ পানি মিশিয়ে নিলে পানিতে পাট পচনকারী জীবাণুর তাড়াতাড়ি বংশবৃদ্ধি হয়ে পচন সময় ত্বরান্বিত হয়।
পরিশেষে বলা যায়, সময় স্বল্পতার কারণে আকবর আলী উল্লিখিত উপায়ে দ্রুত পাট পচাতে এবং সঠিক সময়ে বাজারজাত করতে পারবে।