1 Answers

মৌমাছি চাষের সবচেয়ে কঠিন কাজ মৌবাক্স স্থাপন করে রানী মৌমাছিকে মৌবাক্সে প্রবেশ করানো। জসিম প্রথমে পুরাতন গেঞ্জি বা খড়ের কুণ্ডলীতে আগুন ধরিয়ে ধোঁয়ার সৃষ্টি করেন। কলোনির সকল মৌমাছি উড়ে গেলে মৌচাক কেটে বাক্সের ফ্রেমে কলা গাছের শিকড় দিয়ে বেঁধে দেন। মৌচাক এমন অবস্থায় বাঁধেন বন্য অবস্থায় এরা যেমন থাকে। বাঁধার সময় রানীর ঘর ভেঙে দেন এবং পুরুষ ও লার্ভাগুলো সরিয়ে ফেলেন। মৌচাক বাচ্চা ঘরের ফ্রেমগুলোতে বাঁধেন। কমপক্ষে তিনটি ফ্রেম বাঁধেন। রানী মৌমাছি চিহ্নিত করে কুইন কেসে রানী ধরে বাক্সে কেসটি রেখে দিলে দেখা যাবে সব ধরনের মৌমাছি বাক্সের ছিদ্র দিয়ে ঢোকা শুরু করে। রানী মৌমাছি খুঁজে না পাওয়ায় রুমালে জড়িয়ে মৌমাছি চাকে প্রবেশ করান। এ সময় রানী মৌমাছি ধরা পড়ে।

জসিম উল্লিখিত প্রাকৃতিক উপায়ে মৌচাক থেকে রানী মৌমাছি সংগ্রহ করে মৌবাক্স স্থাপন করেন।

4 views

Related Questions