1 Answers

হান্নানের বন্ধু তথ্যপ্রযুক্তি তথা ইন্টারনেটের মাধ্যমে পেয়ারার চাষ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ সম্পর্কে তথ্য গ্রহণ করে উপকৃত হন।

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিস্ময় হলো ইন্টারনেট। এটি ব্যবহার করে সব ধরনের তথ্য পাওয়া সম্ভব, যার মধ্যে কৃষি তথ্য অন্যতম। এর মাধ্যমে বিভিন্ন ফসলের উৎপাদন সম্পর্কিত যেকোনো তথ্য পাওয়া যায় এবং এক এলাকার কৃষক অন্য এলাকার কৃষির যাবতীয় তথ্য ঘরে বসে পেয়ে থাকেন।

হান্নানের বন্ধু ইন্টারনেট থেকে পাওয়া তথ্যে বিভিন্ন বীজের দাম জেনে সঠিক দামে ভালো বীজ কিনেন। আর রোপণের সঠিক সময় জেনে ফসল সঠিক সময়ে রোপণ করতে পারেন, যা ভালো ফলন পাওয়ার পূর্বশর্ত। এছাড়া সে কীটনাশকের ব্যবহার জানতে পারেন, যা তার ফসলের পোকা দমনে সাহায্যে করে। তিনি পেয়ারা সঠিক নিয়মে প্যাকেটজাত করে দূরবর্তী বাজারে পাঠান। অতএব বলা যায়, হান্নান তথ্যপ্রযুক্তি তথা ইন্টারনেট ব্যবহার করে সুষ্ঠুভাবে ফসলের উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাত ও বাজারজাত করে লাভবান হন, অর্থাৎ পেয়ারা চাষে তথ্যপ্রযুক্তির গুরুত্ব অপরিসীম।

5 views

Related Questions