1 Answers

উদ্দীপকে জনাব হান্নানের ব্যবসায়ে সফলতা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।

একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির পেছনে প্রধান কারণ হলো ব্যবসায় প্রতিষ্ঠা, পরিচালনা ও সম্প্রসারণের অনুকূল পরিবেশ। সফল উদ্যোক্তাগণ তাদের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে দেশের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখতে পারেন।

উদ্দীপকের জনাব হান্নান প্রশিক্ষণের অভাবে প্রথমে ব্যবসায়ে লোকসানের সম্মুখীন হন। পরবর্তীতে তিনি প্রশিক্ষণ গ্রহণ করে ব্যবসায়ে সফলতা অর্জন করেন। বর্তমানে তিনি ৩টি মৎস্য খামারের মালিক। সেই সাথে তিনি বিদেশেও মৎস্য রপ্তানি করছেন। এতে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে ফলশ্রুতিতে জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে। যা অর্থনৈতিক অবস্থা পরিবর্তনে ইতিবাচক প্রভাব ফেলছে।

সুতরাং বলা যায়, জনাব হান্নানের ব্যবসায়ে সফলতা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।

4 views

Related Questions