1 Answers
উদ্দীপকের জনাব আবেদ এ বছর তার জমিতে ব্রি ধান ৫০ চাষ করেছেন যা বোরো ধানের জাত। তিনি বীজ বপনের ১১০তম দিনে মাঠ পরিদর্শন করতে গিয়ে বুঝতে পারলেন তার ফসল সংগ্রহের সময় হয়ে গেছে। কিছু নির্দিষ্ট লক্ষণ দেখে ফসল সংগ্রহের সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। লক্ষণগুলো নিচে আলোচনা করা হলো-
বোরো ধান সাধারণত মে-জুন মাসে কর্তন করতে হয়। কর্তনের সময় হলে ফসলের ছড়াগুলো নুয়ে পড়ে, ধান গাছ হলদে দেখায়। ধান গাছের পাতা শুকাতে শুরু করলে ধানের শীষ সোনালি রং ধারণ করে। এ সময় শীষে শতকরা ৮০ ভাগ ধান পেকে যায় এবং ধানে পানির পরিমাণ শতকরা ১৮-২০ ভাগে নেমে আসে। এ অবস্থায় ধান কর্তনের উপযোগী হয়েছে বলে ধরে নেওয়া হয়। জনাব আবেদ তার জমিতে ধানের উল্লিখিত লক্ষণসমূহ দেখে ফসল সংগ্রহের সময় সম্পর্কে নিশ্চিত হলেন।
4 views
Answered