মিলন স্বাবলম্বী হবার মাধ্যমে কীভাবে দেশ ও জাতির মঙ্গল নিশ্চিত করবে তা বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
মিলন স্বাবলম্বী হওয়ার মাধ্যমে নিজের কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি গ্রাহকদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল নিশ্চিত করবে।
উদ্যোক্তাগণ ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে তার নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের বেকার লোকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন।
উদ্দীপকে মিলন স্বাবলম্বী হওয়ার মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল নিশ্চিত করতে পারবেন। আত্মকর্মসংস্থানের জন্য তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যা সমাজে দক্ষ মানবসম্পদ তৈরি করে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব একটি দেশের জন্য অভিশাপম্বরূপ। মিলন মোবাইল সার্ভিসিং সেন্টারের মাধ্যমে স্বাবলম্বী হয়ে বেকারত্ব দূর করতে সক্ষম হয়েছেন। তিনি দক্ষতার সাথে গ্রাহকদের উন্নতমানের সার্ভিসিং প্রদান করায় গ্রাহকদের মোবাইল সার্ভিসিং-এর মাধ্যমে আয় করেন, যা পরোক্ষভাবে জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করবে।
সুতরাং বলা যায়, মিলন স্বাবলম্বী হওয়ার মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি গ্রাহকদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল নিশ্চিত করবেন।