1 Answers
সাধারণ খাদ্যের পাশাপাশি সুষম খাদ্য হাঁস-মুরগিকে সরবরাহ করা না হলে যে খাদ্য উপাদানের ঘাটতি থাকে তার কারণে দেহে নানা রকম অসুবিধার সৃষ্টি হয়। সুষম খাদ্য নিয়মিত সরবরাহ করলে-
১. হাঁস-মুরগির সার্বিক উৎপাদন অর্থাৎ ডিম, মাংস, বাচ্চা ফোটার হার ইত্যাদি বৃদ্ধি পায়।
২. অপুষ্টিজনিত এবং অন্যান্য রোগ কম হয়।
৩. ডিম ও মাংসের গুণগতমান ভালো হয়।
৪. হাঁস-মুরগির বৃদ্ধি দ্রুত হয়।
তাই হাঁস-মুরগি পালনে সুষম খাদ্য প্রদান করা প্রয়োজনীয়।
7 views
Answered