1 Answers

কলোস্ট্রাম বা কাচলা দুধ হলো পশুর বাচ্চা প্রসবের পূর্বে ১৫ দিন এবং পরে ৫ দিন ধরে গাভির ওলান গ্রন্থিতে জমা হওয়া দুধ। কলোস্ট্রাম বা কাচলা দুধ জন্মের প্রথম দুই ঘণ্টার মধ্যে বাছুরকে খাওয়ানো প্রয়োজন। কারণ এটি বাছুরকে একদিকে যেমন পুষ্টি সরবরাহ করে, অন্যদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এতে প্রোটিনের পরিমাণ অন্য উপাদানের তুলনায় বেশি থাকে (১৪%)। এছাড়া ভিটামিন 'এ' এর পরিমাণও (২৯৫ ug/dl) বেশি থাকায় বাছুরের শরীরিক দুর্বলতা কমে ও দ্রুত বৃদ্ধি ঘটে।

4 views

Related Questions