1 Answers

গাভির দুধ উৎপাদন ক্ষমতা জাত, খাদ্য, বয়স, বাসস্থান, আবহাওয়া, দোহন কৌশল ইত্যাদির উপর নির্ভর করে। পশুকে অধিক পরিমাণে খাদ্য খাওয়ালে দুধ বেশি পাওয়া যায়। তবে প্রদানকৃত খাদ্য অবশ্যই সুষম হতে হবে। দেশি গাভির তুলনায় উন্নতজাতের গাভির দুধ উৎপাদন ক্ষমতা বেশি। বাসস্থানের পারিপার্শ্বিক অবস্থা গাভির জন্য আরামদায়ক না হলে এবং গাভির বয়স বেশি হলে দুধ উৎপাদনের হার কমে যায়। আবার অনুকূল আবহাওয়া এবং গ্রীষ্ম ও বর্ষাকালের তুলনায় শীতকালে দুধের উৎপাদন হার বৃদ্ধি পায়। একই দুধ দোহনকারী দ্বারা নিয়মিত দুধ দোহন করা হলে দুধের পরিমাণ বৃদ্ধি পায়।

4 views

Related Questions