1 Answers

এসিয়ান মোট ১০০ টি মুরগি পালনের জন্যে ঘর ও তার ভেতরে বুডার হাউজ তৈরি করেছেন।

সাধারণত একটি ব্রয়লার মুরগির জন্য ১ বর্গফুট জায়গা প্রয়োজন হয়। সিয়ান যেহেতু ১০০টি মুরগি পালনের জন্য খামার করেছেন, তাই তিনি তার খামারে ১০০ বর্গফুট আয়তনের ঘর তৈরি করেছেন। কিন্তু মুরগির বাচ্চা ১৫০টি আনায় 'তার খামারে ঘরের আয়তন বৃদ্ধি করে ১৫০ বর্গফুট করবেন। আবার প্রতি ২০০টি বাচ্চার জন্যে ব্রুডারে জায়গা লাগে ১৮ বর্গমিটার। সে হিসাবে সিয়ানের ১৫০টি মুরগির জন্যে দরকার পড়বে ১৩.৫ বর্গমিটার। কিন্তু সিয়ানের ৫০টি মুরগির বাচ্চার জায়গা হচ্ছিল না। কারণ ১০০টি মুরগির জন্য তিনি ৯ বর্গমিটারের বুডার হাউজ বানিয়েছিলেন। তাই তাকে আরও ৫০টি বাচ্চার জন্যে মোট ১৩.৫-৯ = ৪.৫ বর্গমিটার জায়গা বাড়াতে হবে। এতে তার সব মুরগির বাচ্চার স্থান সংকুলান হবে। ব্রুডার হাউজে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য সিয়ানকে ডাবল করে চটের পর্দা সেলাই করে ঝুলাতে হবে। জায়গা বৃদ্ধির কারণে এখন তার হিটার বসানোও সহজ হবে। ফলে ঘরের তাপমাত্রা বাড়বে। এছাড়া তিনি তাপ দেওয়ার ঘরে অতিরিক্ত কিছু বাল্ব রিফ্লেকটারসহ নিচু করে ঝুলাতে পারেন এবং প্রয়োজন অনুসারে এগুলো জ্বালিয়ে তাপ দিতে পারেন।

এভাবে সিয়ান তার সব মুরগির জন্যে ঘর ও বুডার হাউজ বড় করে জায়গার ব্যবস্থা আর ব্রুডার হাউজের তাপমাত্রা বৃদ্ধি করবেন।

4 views

Related Questions