1 Answers
উদ্দীপক অনুযায়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফসল বিন্যাসের যে মডেল প্রণয়ন করেছে তা Four Crop Model নামে পরিচিত। এই মডেলটি বাস্তবে প্রয়োগের সমস্যা হওয়ায় তা পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে।
এক্ষেত্রে ফসল বিন্যাসকে সঠিকভাবে পরিবর্তন করতে হবে। স্থানভেদে চার ফসলভিত্তিক ফসলধারা উদ্ভাবন করে ফসল চাষ করতে হবে। যেমন-চরাঞ্চলে আলু, মিষ্টিকুমড়া, রোপা আউশ ও রোপা আমন ধান একই জমিতে চাষ করা যাবে। অন্যান্য জমিতে রোপা আমন, আলু, বোরো ধান, রোপা আউশ চাষ করতে পারবে। বাংলাদেশ জনবহুল দেশ হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে জমির পরিমাণ বাড়ছে না। তাই স্বল্প জমিতেই ফসল বিন্যাসের এরূপ পরিবর্তন ঘটিয়ে বাড়তি জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানো সম্ভব। তাই জুলাই মাসের শেষ সপ্তাহ চারা রোপন করে অক্টোবরের ৩য় সপ্তায়ে ফসল কর্তন করলে রোপা আমনের ক্ষেত্রে মোট সময় লাগবে ৯০ দিন। অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আলু উৎপাদন করলে ৮০ দিন সময় লাগবে। আবার জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বোরো ধানের চারা রোপণ করে মে মাসের প্রথম সপ্তাহে ফসল কর্তন করলে ১০০ দিন সময় লাগবে। সবশেষে মে মাসের দ্বিতীয় সপ্তাহে চারা রোপণ করে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে রোপা আউশ কর্তন করলে ৭০ দিন সময় লাগে। এক্ষেত্রে ৩৬৫ দিনের মধ্যে ৩৪০ দিনেই চারটি ফসল পাওয়া সম্ভব। সুতরাং উপরের ফসল বিন্যাস দুটি নিম্নলিখিতভাবে উপস্থাপন করা যায়-
আলু- মিষ্টিকুমড়া- রোপা আউশ- রোপা আমন আলু-বোরো ধান-রোপা আউশ-রোপা আমন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফসল বিন্যাস উপরের বর্ণিত পন্থায় পরিবর্তন করবে।