1 Answers

জামান সাহেব বড় শাকসবজির খামার করে ক্ষতিগ্রস্ত হন। জামান সাহেব তার খামারে ফসল নির্বাচন, ফসল বিন্যাস, ফসল পঞ্জিকা, পরিচর্যা, সংরক্ষণ, বাজারজাতকরনে সঠিক পরিকল্পনা করতে পারেননি।

শাকসবজি চাষাবাদের উপযোগী তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত রয়েছে। সূর্যের আলো পড়ে এমন স্থানে খামার করতে হয় এবং মাটির ধরন অনুযায়ী শাকসবজি নির্বাচন করতে হয়। কোন প্লটে কোন মৌসুমে কোন শাকসবজি চাষ করা হবে এর একটি পরিকল্পনা করতে হয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলে একই নিয়মে ২-৪ বছরের শাকসবজি চাষের জন্য ফসল পর্যায় করতে হয়। কোন সবজি কখন চাষ শুরু ও শেষ করতে হবে এবং মাঝে কখন পরিচর্যা করতে হবে এমন কয়েকটি সবজির মাসভিত্তিক একটি পঞ্জিকা তৈরি করলে সময়মতো চাষ শুরুর পরিকল্পনা করা যায়। শাকসবজি চাষাবাদের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন- বীজ, সার, কীটনাশক ইত্যাদির প্রাপ্যতার পরিকল্পনা করতে হয়। খামারে সেচ ব্যবস্থা যেমন- গভীর নলকূপ অথবা অগভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা করতে হয়। জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে দ্রুত নিকাশের ব্যবস্থা করা, রোগ বালাই প্রতিরোধ ও রোগবালাই দমন ব্যবস্থাপনা গ্রহণ করা, ফসল সংগ্রহের পদ্ধতি ও সময় ইত্যাদি বিষয়ে পরিকল্পনা গ্রহণ করতে হয়। ফসল সংগ্রহের পর সঠিক নিয়মে সংরক্ষণ ও গুণগতমান অক্ষুণ্ণ রেখে বাজারজাতকরণ করতে হয়।

জামান সাহেব শাকসবজির খামারে উল্লিখিত ব্যবস্থাপনাসমূহ সঠিকভাবে গ্রহণ না করার দরুন খামারে লোকসান হয়।

4 views

Related Questions