1 Answers
উদ্দীপকের খলিল ও আলমের দুগ্ধ খামারে বিভিন্ন বয়সের গরু রয়েছে। তাই গরুগুলো গোলকৃমি, ফিতাকৃমি বা পাতাকৃমি দ্বারা আক্রান্ত হতে পারে।
গোলকৃমি হলে গরুর ক্ষুধামন্দা দেখা দিবে এবং পুষ্টিহীনতায় ভুগবে। এছাড়া শরীরের ওজন কম থাকবে এবং ত্বক শুকনো ও রুক্ষ্ম হয়ে যাবে। ফিতাকৃমি হলে পশুর পেট ফুলে উঠবে, গরু দুর্বল হবে এবং স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকবে। আবার অধিক ফিতাকৃমির উপস্থিতিতে অন্ত্রনালিতে বিষক্রিয়ার সৃষ্টি হবে যা গরুর হজমে বিঘ্ন ঘটাবে এবং মৃত্যুর কারণ হবে।
এছাড়া গরু পাতাকৃমি দ্বারা আক্রান্ত হলে দুর্গন্ধযুক্ত পাতলা মলত্যাগ করবে, গরুর রক্তশূন্যতা ও দুর্বলতা দেখা দিবে এবং যকৃতে আক্রমণ করলে যকৃতের প্রদাহ দেখা দিবে। উপরে উল্লিখিত লক্ষণগুলো থাকলে বুঝতে হবে গরু কৃমি রোগে আক্রান্ত।
5 views
Answered